ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

১৩ দিনের ঈদ ছুটিতে যাচ্ছে পবিপ্রবি


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ১৭-৪-২০২৩ দুপুর ১২:২২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ দিনের ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র জুমাতুল বিদা, শব-ই কদর, ঈদ-উল-ফিতর ও মহান মে দিবস উপলক্ষে ১৮ এপ্রিল (সোমবার) থেকে আগামী  ১ মে(সোমবার) পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ক্লাসসহ সকল শিক্ষা ও প্রশাসনিক বিভাগসমূহের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও ১৪ ও ১৫ এপ্রিল শুক্রবার ও শনিবার এবং ১৬ ও ১৭ এপ্রিল ক্লাস ছুটি হওয়ায় যথারীতি ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিলো। তবে এ সময় জরুরি সেবাসমূহ চালু থাকবে এবং রোস্টার ভিত্তিতে ১জন কর্মকর্তা ও ১জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে প্রভোস্ট কাউন্সিলের সুপারিশক্রমে ১৬ এপ্রিল সকাল ১০টা হতে ৩০ এপ্রিল পর্যন্ত সকল আবাসিক হলসমূহ বন্ধ থাকার এবং ১ মে সকাল ৬টা হতে আবাসিক হলসমূহ খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের হলে অবস্থান না করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী