নানা আয়োজনে মুজিবনগর দিবস উদযাপন করল আনসার-ভিডিপি
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিদেবন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতীয় কর্মসূচীতে অংশগ্রহণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় মুজিবনগরের আম্রকাননে গীতিনাট্য “জল, মাটি ও মানুষ” পরিবেশন করে বাহিনীর কেন্দ্রীয় সাংস্কৃতিক দল।
১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন বীর আনসার সদস্য। তাদের মধ্যে বর্তমানে ২ জন জীবিত আছেন। আজ তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
এরপর গার্ড অব অনার প্রদানকারী বীর আনসার সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বী। এছাড়া পরলোকগমনকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ তরফদার আলমগীর হোসেন, মেহেরপুরের জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মোঃ সাহাদাত হোসেন, ঝিনাইদহর জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান, কুষ্টিয়ার জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান এবং বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও আনসার সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে’
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির
ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের নামে পরোয়ানা
মিরপুরে রাস্তার পাশ থেকে ২০ ককটেল উদ্ধার
এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি
শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত
কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ