ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অক্ষুন্য রাখতে ঈদের পর এরশাদ সৈনিকরা থাকবে রাজপথেঃ কাজী মামুন


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৮-৪-২০২৩ রাত ১:১০
সংসদের বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, গ্রহনযোগ্য নির্বাচনের অজুহাতে দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারা বানচালের গভীর ষড়যন্ত্র চলছে। আন্দোলনের নামে ভিন্নপথে সরকার উৎক্ষাতের হুমকি দেয়া হচ্ছে, যা কখনই গণতান্ত্রিক চর্চা নয়। 
 
রাজধানীর সেগুনবাঁগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি-ডিআরইউতে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
 
এসময় কাজী মামুন বলেন, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনে আমরাও সচেষ্ট। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাতে বিশ্বাসী নয়,জাতীয় পার্টি। তিনি বলেন, জাপা নির্বাচনমূখি দল, রওশন এরশাদের নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নিতে দেশজুড়ে প্রার্থী বাছাই চলছে। ইনশাল্লাহ ঈদের পর বিরোধী দলীয় নেতার নির্দেশনায় সারাদেশে সাংগঠনিক সফর শুরু হবে বলেও জানান কাজী মামুন।
 
বিএলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন, গণমুক্তি জোটের কো চেয়ারম্যান ড.এআর খান, ন্যাপের মহাসচিব সাংবাদিক গোলাম মোস্তফা ভূইয়া ও মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের সহ প্রমূখ।

এমএসএম / এমএসএম

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে