ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বুধবার থেকে ঈদের ৫ দিনের ছুটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৪-২০২৩ বিকাল ৭:৬

সরকারি কর্মচারীদের এবার 'ছুটির ভাগ্য' ভালো বলা চলে। শবে কদরের ছুটি বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে এবার ঈদুল ফিতরে ৫ দিনের ছুটি পেয়েছেন তারা। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও একদিন বাড়বে।

আজ মঙ্গলবার ঈদের আগে সরকারি অফিসে শেষ কর্মদিবস। এদিন অনেকেই অফিস শেষে করে বাড়ির পথ ধরেছেন। অন্যদিকে, বিশেষ ব্যবস্থায় যেসব সরকারি অফিস পরিচালিত হয়, তারা নিজেদের নিয়মে ছুটি ব্যবস্থাপনা করবেন। 

আগামী ২২ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ধরে নিয়ে সরকার এ ছুটি ঘোষণা করেছে। যদি চাঁদ দেখা সাপেক্ষে ঈদ ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয় তাহলে সরকারি ছুটি একদিন বেড়ে ৬ দিনে গড়াবে। সাধারণত বাংলাদেশে সৌদি আরবে ঈদ অনুষ্ঠানের পরের দিন ঈদ হয়। এবার সৌদি আরবে শনিবার ঈদ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যমগুলো। 

বুধবার পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি। আগামী বৃহস্পতিবার নির্বাহী আদেশে একদিনের ছুটি বাড়িয়েছে সরকার। এ কারণে ঈদ উপলক্ষে পূর্ব নির্ধারিত ২১, ২২ ও ২৩ এপ্রিলের সঙ্গে ১৯, ২০ এপ্রিলের ছুটি যোগ হয়ে ৫ দিনের সরকারি ছুটি হয়েছে। কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে মোট ছুটি হবে ৬ দিন। আর ২৯ রোজা শেষে ঈদ হলে মোট ছুটি থাকবে ৫ দিন। ছুটি ৫ দিন হলে ২৪ এপ্রিল আর ৬ দিন হলে ২৫ এপ্রিল আবার সরকারি অফিস খুলবে। 

উল্লেখ্য, গত ১০ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার।

এমএসএম / এমএসএম

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার

সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে’

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের নামে পরোয়ানা

মিরপুরে রাস্তার পাশ থেকে ২০ ককটেল উদ্ধার

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত

কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর