রাজধানীতে আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস
রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় রাস্তার বিভাজনে (আইল্যান্ডে) ধাক্কায় খেয়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভিতরে থাকা ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি যখন চন্দ্রিমা উদ্যানের এলাকায় আসে তখন এ ঘটনা ঘটে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আবার ফুটপাতে ধাক্কা খেয়ে সামনের গ্লাস ভেঙে উল্টে যায়। এসময় বাসটির ভিতরে ১৫-২০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় বাসের কমপক্ষে ১০-১৫ জন যাত্রী আহত হন।
এ বিষয়ে ডিএমপির শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল বলেন, বাসটি আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টানোর পরপরই চালক ও হেলপার পালিয়ে যান। পরে আমরা বাসটি রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে প্রকৃতপক্ষে কয়জন যাত্রী আহত হয়েছেন সেই সংখ্যা জানার চেষ্টা করছি। বাসচালক কেন নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বাসটি কেন উল্টে গেছে তা আমরা তদন্ত করে দেখছি।
এমএসএম / এমএসএম
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে’
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির
ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের নামে পরোয়ানা
মিরপুরে রাস্তার পাশ থেকে ২০ ককটেল উদ্ধার
এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি
শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত
কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ