বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩০ হাজার যানবাহন পারাপার
ঈদের ছুটি পেয়ে বাড়ি ফিরছেন কর্মজীবী নানা শ্রেণি পেশার মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। এনিয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১ টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। বুধবার (১৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানায়, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬ টা থেকে বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল অংশে ১৭ হাজার ২৫৬ টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৪ হাজার ৯৫০ টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১২ হাজার ৯৯৫ টি যানবাহন পারাপার করেছে ও ১ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ছে। এরফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ছোট-বড় সব মিলিয়ে ৩০ হাজার ২৫১ টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। ভোগান্তি রোধে সেতুর টাঙ্গাইল অংশে ১১টি এবং সিরাজগঞ্জ অংশে ৯টি টোল বুথ কাজ করছে।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
Link Copied