ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পুলিশের ইন্দনে জমি জবর দখল, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৩:৪৫
গাজীপুরের জয়দেবপুর থানার আওতাধীন এলাকায় পুলিশের উপস্থিতিতে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার (১৯ই এপ্রিল) সকালে ভুক্তভোগী মোছা: লাইলি বেগম তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন।
 
সাংবাদিকদের দেওয়া প্রেস বিফিং অনুযায়ী, ভুক্তভোগী তার পৈতৃক সম্পত্তি ভোগদখল নিয়ে প্রতিবন্ধকতার স্বীকার হয়ে আসছিলেন। লিখিত ব্রিফিংএ উল্লেক্ষিত বিবাদি মোজ্জাফফর হোসেন, লুৎফুর রহমান, রিনা বেগম সহ অন্যান্য উত্তরাধিকারগন তাদের অংশের জমি বিক্রয় করে ভুক্তভোগীর জমি জবরদখলের প্রচেষ্টা করে আসছিল। এই মর্মে গ্রাম্য আদালত ভুক্তভোগীকে জমি বুঝিয়ে দেওয়ার হুকুম দিলেও বিবাদীরা তা তোয়াক্কা না করে জবর দখল অব্যাহত রাখে। বিবাদিদের জ্বালিয়াতির বিষয়ে বিজ্ঞ আদালতে বিস্তারিত ঘটনা উল্লেখপূর্বক সি.আর মোকদ্দমা চলমান রয়েছে। জয়দেবপুর থানায় অভিযোগ বিবেচনাধীন থাকা অবস্থায় বিবাদী মোজাফফর ও বিবাদী রিনা আক্তারের নিকট আত্মীয় এএসআই আলম মেহেদীর ইন্দনে ও হুকুমে ১৭ এপ্রিল ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ১ ঘটিকায় পূর্বে রাখা  নির্মাণ সামগ্রীর মাধ্যমে জমির জবর দখল শুরু করে। সংবাদ পেয়ে বাধা দিতে গেলে , বিবাদি ও তার দলবল নিয়ে ভুক্তভোগীর উপর অতর্কিত হামলা চালায়। সে সময় বিবাদীগণ লাইলি বেগমের সাথে থাকা কন্যাদের শ্লীলতাহানি সহ বেধরক মারপিট করে। লাইলী বেগম চিৎকার করলে তাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়। এই অত্যাচারের ঘটনা ভিডিও করা অবস্থায় লাইলী বেগমের সাথে থাকা মুঠোফোনটি ভেঙে ফেলার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে এএসআই এর নেতৃত্বে টহল পুলিশ আসার পরে ভুক্তভোগী লাইলি বেগিমের পরিবারকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পুলিশ দাঁড়িয়ে থেকে দখলকারীদের স্থাপনা নির্মাণ করতে সাহায্য করেন। 
এমতাবস্থায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নিজের পৈত্রিক জমিতে অবৈধ স্থাপনা অপসারণ সহ পরিবারের নিরাপত্তার নিমিত্তে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে