চাঁদ দেখা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই আবহাওয়া অধিদপ্তরের
পবিত্র শাওয়াল ১৪৪৪ হিজরি মাসের চাঁদ দেখার অগ্রিম সংবাদ প্রচার করা আবহাওয়া অধিদপ্তরের এখতিয়ার বহির্ভূত বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তারা (আবহাওয়া অধিদপ্তর) যে সংবাদ প্রচার করেছে এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
এতে বলা হয়, গতকাল (১৯ এপ্রিল) দেশের সংবাদ মাধ্যমে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে, ‘ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার সন্ধ্যায়’ মর্মে নিশ্চিত করে সারা দেশে সংবাদ পরিবেশিত হয়েছে ।
প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বরাতে বলা হয়, আগামী ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে মর্মে বলা হয়েছে।
সংবাদটি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় চাঁদ দেখা কমিটির দৃষ্টি গোচর হয়েছে ।
হিজরি সনের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটির একজন সদস্য। এছাড়াও কমিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং দেশের বিজ্ঞ আলেম ওলামা সদস্য হিসেবে রয়েছেন। সারাদেশ থেকে জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নেয়। এ কমিটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত। চাঁদ দেখা নিয়ে এ ধরনের অগ্রিম, বিভ্রান্তিকর এবং এখতিয়ার বহির্ভূত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, ২১ এপ্রিল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে। ওই দিন সারা দেশ থেকে চাঁদ দেখার সংবাদ প্রাপ্তি সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন।
এমএসএম / এমএসএম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী
আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম
মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস
যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক
পুলিশের সহযোগিতায় বন্ধ করে দেয়া হয় ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ
জ্বালানিতে অতিরিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জানিয়েছে বাংলাদেশ