রাশিয়া ইস্যুতে ‘মৌলিকভাবে ভুল’ পথে বাইডেন, দাবি ক্রেমলিনের
ক্রেমলিন বুধবার বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ব্যাপারে ‘মৌলিকভাবে ভুল’ পথে হাঁটছেন। ভ্লাদিমির পুতিন সমস্যার মধ্যে রয়েছেন এবং পারমাণবিক অস্ত্র ছাড়া দেশটির অর্থনীতির ‘কিছু’ নেই - মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর ক্রেমলিন এ বক্তব্য জানালো। খবর এএফপি, বাসসের।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এখানে আধুনিক রাশিয়ার ব্যাপারে ভুল উপলব্ধি করা এবং ভুল তথ্য তুলে ধরা হয়েছে।’ পেসকভ বলেন, রাশিয়া একটি পারমাণবিক ক্ষমতাধর দেশ হলেও তারা এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল এবং হ্যাঁ, আমাদের তেল ও গ্যাসক্ষেত্র রয়েছে।’ তিনি বলেন, ‘তবে রাশিয়ার কিছু নেই এমন কথা বলা মৌলিকভাবে ভুল।’
গত মঙ্গলবার বাইডেন বলেন, পুতিন ‘প্রকৃত পক্ষে সমস্যায় রয়েছেন। তিনি এমন এক অর্থনীতির ওপর অবস্থান করছেন যে দেশটির পারমাণবিক অস্ত্র ছাড়া কিছুই নেই।’ মার্কিন এ নেতা আরও বলেন, ‘তিনি জানেন তিনি সমস্যার মধ্যে রয়েছেন।’
এদিকে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান তিক্ত সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্যে বুধবার জেনেভায় মার্কিন ও রাশিয়ার প্রতিনিধিরা নতুন করে আলোচনায় বসেন। কৌশলগত এ সংলাপ অব্যাহত রয়েছে। আর এ সংলাপ পুতিন ও বাইডেনের মধ্যে প্রথম সম্মেলনের মধ্যদিয়ে সুইস এ নগরীতে গত মাসে শুরু হয়।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক