মে মাসে ৪০ ডিগ্রি তাপে পুড়বে দেশ, আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও
চলতি মাসের ধারাবাহিকতায় মে মাসেও দেশে তাপপ্রবাহ বয়ে যাবে। এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া এপ্রিল মাসের তুলনায় মে মাসে দেশব্যাপী বৃষ্টিপাত বৃদ্ধিসহ বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপের সাথে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আবহাওয়া পরিস্থিতিতে মে মাসে যা যা ঘটবেমে মাসে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।
মে মাসে দেশে একটি তীব্র তাপপ্রবাহ বা তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এছাড়া দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদি দুইটা পূর্বাভাস দেই। এর মধ্যে এক মাসওয়ারি একটা এবং তিন মাসওয়ারি একটা। মাসওয়ারির পূর্বাভাসটা প্রত্যেক মাসের ২ তারিখের মধ্যে দেওয়া হয়। আর তিন মাসওয়ারি পূর্বাভাসটা তিনমাস অন্তর অন্তর দেওয়া হয় এবং প্রত্যেক মাসেই সেটা আপডেট করা হয়।
তিনি বলেন, তিন মাসওয়ারি রিপোর্টটা এখন পর্যন্ত ঠিক আছে। তবে আগামী মাসের ২ তারিখ আপডেট করা হবে। মে মাসের প্রথম দিকে দেশে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। সাথে তাপদাহও থাকবে এবং লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাসও রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে’
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির
ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের নামে পরোয়ানা
মিরপুরে রাস্তার পাশ থেকে ২০ ককটেল উদ্ধার
এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি
শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত
কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ