হলুদ সাংবাদিকতা বন্ধের আহ্বান ঋতাভরীর
নতুন ছবি ‘ফাটাফাটি’ নিয়ে এখন খবরে থাকছেন ঋতাভরী চক্রবর্তী। ছবির প্রচারেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন।
ঋতাভরী ও প্রেমিক তথাগতের সম্পর্ক নিয়ে আলোচনা চলছেই। সম্প্রতি ঋতাভরীকে ট্যাগ করে তথাগত এক পোস্টে লেখেন, ‘আমার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আমার পরিবারের মতামতের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমি একটি উদারপন্থী পরিবারে থেকে এসেছি। যেখানে আমাদের প্রত্যেককে যথেষ্ট জায়গা দেওয়া হয় নিজের বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে হস্তক্ষেপেও কেউ বিশ্বাস করে না। ঋতাভরীকে তারা সব সময়ই ভালোবাসে। আমরা শান্তিতে আমাদের ব্যক্তিগত জীবনযাপন করছি। দয়া করে আমাদের একা ছেড়ে দিন।’
ওই পোস্টে এক কমেন্টে ঋতাভরী লেখেন, ‘সব সাংবাদিকদের বলছি, দয়া করে একটু সঠিক খবর দিন। হলুদ সাংবাদিকতা বন্ধ করুন। কিছু মর্যাদা রাখুন। শুধু লিখতে হবে বলে কিছু লিখবেন না।’
সম্প্রতি ওজন বেড়েছে ঋতাভরীর। যা দেখে অনেকেই সমালোচনা করেছেন। পরে জানা গেল, ছবির জন্য ওজন বাড়িয়েছেন ঋতাভরী।
মোটা চেহারার লোকেরা প্রায়শই কটাক্ষের মুখোমুখি হন। তাদের চেহারা নিয়ে বারে বারে কটাক্ষ শুনতে হয়। এই নিয়ে আসছে ঋতাভরীর নতুন ছবি।
‘ফাটাফাটি’-র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। গত বছর এপ্রিলে শুরু হয়েছিল শ্যুটিং। এরই মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে খবরে আসেন ঋতাভরী। প্রেম নিয়ে মুখ খুললেন নায়িকা।
এমএসএম / এমএসএম
উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?
নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান
আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?
রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের