ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

১৭ বছর পর পবিপ্রবি'তে কোষাধ্যক্ষ নিয়োগ


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ৪:৩৪
দীর্ঘ ১৭ বছর পর দ্বিতীয়বারের মতো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলীকে উক্ত বিশ্ববিদ্যালয়ের  নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ রোখসানা বেগম সাক্ষ্মরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৩(খ) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শর্ত অনুযায়ী, অধ্যাপক মোহাম্মদ আলী কোষাধ্যক্ষ পদে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।এর আগে অধ্যাপক মোহাম্মদ আলী উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য, প্রক্টর, শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক,  নীল দলের সাধারণ সম্পাদক, বিভিন্ন হল প্রোভোস্টসহ কয়েকটি অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০০৬ সালের পর এবারই দ্বিতীয়বারের মতো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী