বাংলাদেশ মার্কেটিং ডে উপলক্ষে বশেমুরবিপ্রবিতে ওয়েবিনারের আয়োজন
বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে 'মহামারী পরবর্তী বিপণন' শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, মো: আলআমিন, ইসরাত জাহানের সমন্বয়ে উপাচার্য প্রফেসর ড.এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান। মূল বক্তা হিসাবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: শাহ আজম এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন বশেমুরবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সভাপতি তাপস বালা।
এছাড়া বক্তা হিসাবে থাকবেন নগদ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান,স্টার্ট আপ এনথোসিয়াস্ট ড. সায়েম হোসেন, রবি আজিয়াটা লিমিটেডের অরগানাইজেশন চেঞ্জ এন্ড এম্প্লোয়ি এক্সপেরিয়েন্স হিউম্যান রিসোর্সের ভাইস প্রেসিডেন্ট সাবিন রহমান, মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের এজিএম মো. হোসেন শাহ নেওয়াজ।
ওয়োবিনারের বিষয়ে মার্কেটিং বিভাগের সভাপতি তাপস বালা বলেন, “প্রায় দুই বছর যাবৎ করোনার প্রাদুর্ভাব চলছে। এই করোনাকালীন সময়ের পরে অর্থাৎ পোস্ট কোভিড সিচুয়েশনে মার্কেটিং সেক্টরে কি কি চ্যালেঞ্জ আসতে পারে এবং এসকল চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করতে হবে সেই বিষয়েই মূলত ওয়েবিনারে আলোচনা করা হবে।”
প্রসঙ্গত, বাংলাদেশে চার বছর যাবৎ মার্কেটিং ডে উদযাপিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
Link Copied