ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আলিয়াকে সবাই ঐশ্বরিয়া বলে ডাকছিলেন কেন?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ১২:৬

এই প্রথম মেট গালার রেড কার্পেটে হাঁটলেন আলিয়া ভাট। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই ও দীপিকা পাডুকোনকে দেখা গিয়েছিল। বলিউড নায়িকাদের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। চর্চায় ছিল প্রিয়াঙ্কার সাদা পোশাক ও দীপিকার হট পিংক পোশাক। তবে, আলিয়ার প্রথম মেট গালা কি তবে সফল হলো!

এক লাখ মুক্তা দিয়ে তৈরি গাউন পরে হাজির হয়েছিলেন আলিয়া। বলা বাহুল্য, মেট গালার থিমের ন্যায় অদ্ভুত পোশাক নয়, বরং নিদারুণ সুন্দর লাগছিল তাকে। তবে, আলিয়া রেড কার্পেটে পৌঁছতেই তাকে ঐশ্বরিয়া ঐশ্বরিয়া বলে ডাকতে থাকেন সবাই। একথা, অস্বীকার করার নয় বলিউডের সব তারকার মধ্যে দীপিকা ও ঐশ্বরিয়াই এই কার্পেটে তাক লাগিয়েছেন। আলিয়াকে চিনতে ভুল হলো তাদের। কিন্তু পরিস্থিতি বেশ সাবলীলভাবে সামাল দিলেন আলিয়া।

হাসিমুখেই পোজ দিলেন তিনি। একেবারেই কোনো বিরক্তি অথবা রাগ নেই। যতক্ষণ সময় পেলেন রেড কার্পেটে ততক্ষণ বেশ উপভোগ করলেন মুহূর্ত। এমনকি দেশে ফিরেও বেশ হাসিখুশি আলিয়া। বিমানবন্দরে হাসিমুখে দেখা গেল তাকে। বর্তমানে তার সব লুকই বেশ আলোচনায়। প্রাচ্য, পাশ্চাত্য সব জায়গাতেই বেশ নজর কেড়েছেন আলিয়া।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’