বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান দিবস বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শান্তি শোভাযাত্রায় নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শান্তি শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ শোভাযাত্রা উপস্থিত থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন। বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে।
বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে কাদের বলেন, বৌদ্ধদের সুশিক্ষিত মানুষ হিসেবে চিনি, তারা দেশকে ভালোবাসেন। রাজনৈতিক হানাহানিতে তারা নেই। তারপরও তারা কক্সবাজারে আক্রান্ত হয়েছিল।
কাদের বলেন, রাজনীতি হিংসামুক্ত একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজে শান্তির সুবাতাস আনতে রাজনীতির অধিপতিদের দায়িত্ব নিতে হবে।
গৌতম বুদ্ধ সম্পর্কে কাদের বলেন, মানুষ হিসেবে আমি যাদের প্রতি মুগ্ধ, তার মধ্যে গৌতম বুদ্ধ অন্যতম।
বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেয় তার বন্ধুবৎস ছিলেন মন্তব্য করে কাদের বলেন, তিনি চেতনা ও মন-মানসিকতা, স্বভাবে গৌতম বুদ্ধকে অনুসরণ করেন।
বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শান্তি শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার