ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগের অঙ্গীকার


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ৪:৭
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার ব্যক্ত করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (১৩ মে) সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সংগঠনের বর্ধিত সভায় নেতারা এই অঙ্গিকার ব্যক্ত করেন।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান সহ স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটি, জেলা-মহানগরসহ ৭৯ টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এ সময় উপস্থিত নেতারা আগামী নির্বাচনকে সামনে রেখে সেবা, শান্তি ও প্রগতির সংগঠন স্বেচ্ছাসেবক লীগকে তৃণমূলে আরো সক্রিয় ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাসিম বলেছেন, অশুভ শক্তি আবারও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। যুদ্ধাপরাধি ধর্মান্ধ আবারও দেশ ধ্বংসের চেষ্টা করছে। এদেশের সমৃদ্ধি বিনষ্ট করতে চায় একটি অশুভ শক্তি তাদেরকে জনগণকে বিচ্ছিন্ন করে পাকিস্তান পাঠাতে হবে। শুধু তাই নয়, ষড়যন্ত্রের রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। লেজুড় ভিত্তির রাজনীতি নয়। দেশের এগিয়ে যাওয়ার পথ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। তিনি অভিযোগ করেন, গনতন্ত্রকে ধ্বংস করতে বিএনপি জামায়াত ষড়যন্ত্রের রাজনীতির পথে এখনো হাঁটছে। তারা প্রগতি কিংবা অগ্রগতি চেনে না।অশুভ শক্তির পক্ষে তারা আঁতাত করে। 
মানুষের ভোটই গনতান্ত্র রক্ষা কবজ উল্লেখ করে নাছিম বলেন, বিএনপির আন্দোলন জনগণের স্বার্থে নয় অর্থ কি নিজেদের স্বার্থে। সততার সাথে এগিয়ে জনগণকে পাশে পাবো।এ সময় নেতাকর্মীদের,পকেটের স্বার্থে নয় জনকল্যাণে কাজ করার আহবান জানান। তারেক কিংবা মির্জা ফখরুলদের অবস্থান  বাংলাদেশের বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত নামের সাম্প্রদায়িক এবং অশুভ শক্তিকে মোকাবিলা করতে প্রয়োজন হলে আরো একটি যুদ্ধ করতে হবে।

এমএসএম / এমএসএম

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ