ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঘূর্ণিঝড় মোখায় জনগণের পাশে থেকে সবধরনের সহযোগিতা করার আহ্বান পীর সাহেব চরমোনাই’র


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৪-৫-২০২৩ দুপুর ৪:২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ঘূর্ণিঝড় মোখায় জনগণের পাশে থেকে সবধরনের সহযোগিতা করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিপদে-আপদে ধৈর্য না হারিয়ে মহান রব্বুল আলামিনের উপর ভরসা রেখে সকলকে সতর্ক থেকে বিপদ থেকে রক্ষার অনুরোধ করেন। সেইসাথে বেশি বেশি তওবা ইস্তেগফার করারও আহ্বান জানান। তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, জলে-স্থলে যত বিপর্যয় তা মানুষের অর্জনকৃত। এজন্য তিনি সকলকে গুনাহের কাজ ছেড়ে পরিশুদ্ধ জীবনে ফিরে আসার আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, প্রবল ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানতে শুরু করেছে। ইতোমধ্যে ঝড়ের পূর্বে যে ঘটনা ঘটে সেগুলো শুরু হয়ে গেছে। বিকাল থেকে হয়তো বড় আঘাতটা আসতে পারে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সকল সহযোগি সংগঠনের স্বেচ্ছাসেবক টিক এই প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থাকবে এবং সব রকমের সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছে। আমরা আশা করি, জনগণও এই দুর্যোগে সাহস না হারিয়ে বিপদ কাটিয়ে উঠার চেষ্টা করবে।

পীর সাহেব চরমোনাই বলেন, সরকারকেও বিপদগ্রস্ত জনগণের পাশে থাকার আহ্বান জানাচ্ছি এবং সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

 

এমএসএম / এমএসএম

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ