ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জলবসন্তের মতো ছড়ায় ডেল্টা ধরন : সিডিসি


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ৮:২০

করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন আরেক তীব্র ছোঁয়াচে রোগ, জলবসন্তের জীবাণুর মতো খুব সহজে ও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। করোনার টিকা নেওয়ার ফলে মানবদেহে যে প্রতিরোধী ব্যবস্থা গড়ে ওঠে, তাকেও ফাঁকি দিতে সক্ষম এই ডেল্টা ধরন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসির (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) করা অভ্যন্তরীণ একটি প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমস।

সিডিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত ছড়িয়ে পড়া ও মানুষকে সংক্রমিত করার ক্ষেত্রে মার্স, সার্স, ইবোলা ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকেও পেছনে ফেলেছে ডেল্টা। এমনকি মূল করোনাভাইরাসের চেয়েও এর সংক্রমণ ক্ষমতা কয়েকগুণ বেশি।

এ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের মূল ধরনটি এতটা সংক্রামক ছিল না, সেটা ছিল অনেকটা সাধারণ সর্দি-জ্বরের ভাইরাসের মতো, যেখানে একজন সংক্রমিত ব্যক্তি গড়ে আরও দুইজনকে আক্রান্ত করতে পারতেন। কিন্তু ডেল্টায় আক্রান্ত একজন রোগীর দ্বারা সংক্রমিত হতে পারেন গড়ে অন্তত ৮ থেকে ৯ জন মানুষ। এমনকি, করোনা টিকার ডোজ নেওয়ার পরও যদি কেউ ডেল্টায় আক্রান্ত হন, সেক্ষেত্রে তিনি নিজের নাক ও গলায় টিকা না নেয়া ব্যক্তিদের মতো বিপুল পরিমাণ ভাইরাস বহন করেন।

একটি ভাইরাসের সংক্রমিত হওয়ার ক্ষমতাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘আর জিরো’। সিডিসির পরিচালক র‌্যাচেল ওয়ালনস্কি নিউইয়র্ক টাইমসকে জানান, ডেল্টার সংক্রমণ ক্ষমতা বা ‘আর জিরো’ ৮-এর কিছু বেশি এবং আট বা নয় মাত্রার ‘আর জিরো’ আছে- এমন ভাইরাস পৃথিবীতে খুব বেশি নেই। তবে টিকার প্রতিরোধী শক্তিকে ফাঁকি দিতে সক্ষম হলেও ডেল্টার সংক্রমণ প্রতিরোধে করোনা টিকার বিকল্প আপতত নেই বলে জানিয়েছেন র‌্যাচেল ওয়ালনস্কি। তিনি জানান, ইতোমধ্যে একাধিক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হয়েছে- বর্তমানে প্রচলিত টিকাসমূহ করোনা সংক্রমণ পুরোপুরি প্রতিরোধ করতে না পারলেও এ রোগে গুরুতর অসুস্থতা ও মৃত্যু থেকে সুরক্ষা দিতে সক্ষম।

জামান / জামান

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ

পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে