ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে ১০ হাজার ২০১ পরীক্ষার্থী


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ৩:১২
আগামী ২০ মে থেকে তৃতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরই অংশ হিসেবে এবারের এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি’, ‘সি’ ও ‘এ’ তিনটি ইউনিটে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে ১০ হাজার ২০১ জন পরীক্ষার্থী।
 
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটে ৩ হাজার ৬৮০ জন, ‘সি’ ইউনিটে ১ হাজার ৭৯ জন ও ‘এ’ ইউনিটে ৫ হাজার ৪৪২ জন শিক্ষার্থী অংশ নিবে। তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের অভ্যন্তরীণ একাডেমিক ভবনগুলোতে নেওয়া হবে। 
 
সার্বিক বিষয় নিয়ে হাবিপ্রবি ভর্তি কমিটি-২০২৩ এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, “ইতোমধ্যে আমাদের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সকল কাজ সুন্দরভাবে করার লক্ষ্যে সকল উপ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী নিজেদের কাজ শুরু করে দিয়েছে কমিটি গুলো। এছাড়াও ভর্তি পরীক্ষায় যাতে কোনো জটিলতা তৈরি না আইন শৃঙ্খলা পরিস্থতি যাতে বিঘ্নিত না হয় এজন্য সংশ্লিষ্ট সকল দপ্তর গুলোতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছি। পরিশেষে সুষ্ঠ ও সুন্দর ভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি”।
 
উল্লেখ্য, আগামী ২০ মে ‘বি’ ইউনিটের, ২৭ মে ‘সি’ ইউনিটের এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এবার দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮৬৪ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ