ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আটত্রিশেও যেন তরুণী, ক্যাটরিনার ফিটনেসের রহস্য কী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ১০:৪৪

ক্যাটরিনা কাইফ। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন তিনি। ২০২১ সালে ভক্তদের হৃদয় ভেঙে বিয়ের পিঁড়িতে বসেন। তারপরও তার জনপ্রিয়তা অটুট।

মূলত অভিনেত্রীর নিষ্পাপ-পেলব সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা। দেখে যেন মনে হয়, কোথায় গিয়ে যেন বয়সটাও তার থমকে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেই ঝড় ওঠে ভক্তদের মনে। ফলে কমেন্ট বক্সেও উপচে পড়ে ভালোবাসা। কিন্তু ক্যাটরিনার এই সৌন্দর্যের রহস্যটা কী?

সৌন্দর্য আর ফিটনেস ধরে রাখাটা কিন্তু মুখের কথা নয়। নিজের নিখুঁত দেহসৌষ্ঠব এবং সৌন্দর্য বজায় রাখার জন্য ক্যাটরিনা ব্যায়াম তো করেনই, সেই সঙ্গে নিয়ম মেনে ডায়েটও করেন। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ফিট এবং টোনড বডি ধরে রাখার জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরান ক্যাটরিনা। ফলে বোঝাই যাচ্ছে যে, দিনের অনেকটা সময়ই তার কাটে জিমে।

বলে রাখা ভালো, খেতে ভালোবাসেন ক্যাটরিনা। নিজেকে ফুডি বলতেই পছন্দ করেন তিনি। তবু ফিটনেসের জন্য ডায়েটের দিকেও থাকে কড়া নজর। কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গেছে, দুগ্ধজাত খাদ্যসামগ্রী থেকে দূরত্ব বজায় রাখেন এই অভিনেত্রী।

কারণ তিনি মনে করেন, এ ধরনের খাদ্যদ্রব্য থেকে ফ্যাট দ্রুত বাড়ে। পাশাপাশি পাস্তা কিংবা ব্রেড জাতীয় ময়দার তৈরি খাবারও এড়িয়ে চলেন তিনি। ফিটনেস জার্নিতে একবার নামলে ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হয় চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার। ক্যাটরিনাও এর ব্যতিক্রমী নন।

চিনির পরিবর্তে তিনি মিষ্টি হিসেবে মধু কিংবা গুড়কে বেছে নেন। কারণ রিফাইন করা চিনির মধ্যে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। অন্যদিকে মধু কিংবা গুড় শরীরের জন্য বেশ নিরাপদ। আর এভাবেই মাত্র কয়েকটি নিয়ম মেনেই সুন্দরী ও তরতাজা থাকেন ক্যাটরিনা।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’