ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ২:৪১

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২২ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (১৮ মে) সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। সংবাদ সম্মেলনে রবি উপাচার্য বলেন, 

বিগত বছরের ন্যায় এবছরও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য সকল প্রকার ব্যবস্থা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। পাশাপাশি কেন্দ্র খুঁজে পেতে সকল প্রবেশ পথে ম্যাপ ও আসনবিন্যাসের বোর্ড, দূরের শিক্ষার্থীদের জন্য আবাসন, জরুরী চিকিৎসা, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা, সার্বিক নিরাপত্তাসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রস্তুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 

এছাড়াও সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শাহজাদপুরের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন। 

আগামী ২০ মে বি ইউনিট তথা মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে ৩ টি কেন্দ্রে এ ইউনিটে ৪৭১২ জন, বি ইউনিটে ২২০৬ জন এবং সি ইউনিটে ৭৭৪ জন পরীক্ষার্থী অংশ নিবে।

প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সফলভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের পর এবার ২য় বারের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে আয়োজিত হচ্ছে ভর্তি পরীক্ষা। এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেহাবি, বশেমুরবি, চাঁবিপ্রবি ব্যাতীত বাকি ১৯ টা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা।

এছাড়াও প্রশ্নফাঁসের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সেন্ট্রালি জিপিএস ট্র‍্যাকিং এর মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। প্রশ্নপত্র মুদ্রণ ও কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত কঠোর তত্ত্বাবধানে থাকবে। কেন্দ্রীয়ভাবে এটির চলাচলের গতিবিধি জানা যাবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত