ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিডিরেন এর মধ্যে চুক্তি স্বাক্ষর


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ৪:৫২
বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিডিরেন এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৮ মে (বুধবার) সকাল ১১ টা উপাচার্য মহোদয়ের কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত সম্পন্ন হয়।
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতাধীন বিডিরেনের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেটওয়ার্কে স্থাপিত বা চলমান বিভিন্ন নেটওয়ার্কিং যন্ত্রাংশ সমূহের ধারাবাহিক রক্ষণাবেক্ষণ পরিসেবা সহায়তা ও প্রয়োজন অনুসারে প্রতিস্থাপনের জন্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং বিডিরেন এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিভিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত।
 
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, নেটওয়ার্কিং ও আইটি অফিসের পরিচালক রাজা হোসাইন ফয়সাল, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুর, বিডিয়েনের প্রধান প্রশাসনিক ও অর্থ কর্মকর্তা ড. মোহাম্মদ ফারুক আলি তরফদার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান হিমুসহ বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং এন্ড আইটি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?