পবিপ্রবি শিক্ষার্থী সিফাত নিখোঁজ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী সিফাত উল হক গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
গত ১৬ই মে মঙ্গলবার মধ্য রাত থেকে তার নিখোঁজ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সিফাত উল হক বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।
এই বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর রুমমেট আমিরুল আলম জানান,"গত ১৭ মে আমাদের পরিক্ষা থাকায় আমারা সবাই পড়াশোনা নিয়ে ব্যাস্ত থাকি। অনেক রাতেও সিফাত রুমে আসেনি দেখে ভেবেছিলাম হয়তো অন্য কোন রুমে পড়ছে । ১৭ তারিখ পরিক্ষার হলে না দেখে ঘটনাটি তার পরিবার ও ক্যাম্পাস প্রশাসনকে জানাই।"
পরিবারের সাথে যোগাযোগ করলে তারা সিফাত উল হকের নিখোঁজের খবর নিশ্চিত করে বলেন," আমরা সিফাতকে খুজতেছি, তার তথ্য আমরা জানতে চাই"
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাহিদ হাসান বলেন, "গত ১৭ মে (বুধবার) রাত সাড়ে ১০ টায় শিক্ষার্থীরা আমাকে সিফাতের ঘটনাটি জানায়। আমি দ্রুত হলে গিয়ে খোজ খবর নিয়ে ওর বাসায় সংবাদ দেই এবং ক্যাম্পাস প্রশাসনকে অবহিত করি, একইসাথে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করি।"
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত উল হক নিখোঁজ হয়েছেন। আমরা অবগত হওয়া মাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় জিডি করছি। পুলিশ ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাৎক্ষণিকভাবে তাকে খোঁজ করা শুরু করছেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা