ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জেদ্দায় বৃহত্তম চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের বর্ধিত সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৫-২০২৩ বিকাল ৫:৫৩
সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় জেদ্দায় বৃহত্তম চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের বর্ধিত সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার রাতে জেদ্দাস্থ হাদিকা আমির ফাওয়াজ এ এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহবায়ক মুফিজুল আলম মুফিজ,
 
আহবায়ক কমিটির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মাঈন চৌধুরী, এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হারুন মোহাম্মদ শরিফ, বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল মওলানা দলের সভাপতি মওলানা আছাব উদ্দিন, জাসাস সৌদিআরব কমিটির আহব্বায়ক রফিকুল হক চৌধুরী, খলিল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার লোকমান।
 
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ ওসমান গনি, এতে স্বাগত বক্তব্য রাখেন যুব দল সৌদিআরব পশ্চিমাঞ্চল এর সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক মাহমুদ, আব্দুর রাজ্জাক, নজরুল তালুকদার, শেখ ইসমাইল, মাঈন উদ্দিন, মির্জা নূর, ফয়েস আহমেদ, শাহজাহান, মোহাম্মদ জসিম, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আজিমুল হক প্রমুখ। 
 
সভায় বক্তাগণ বলেন, বেগম খালেদার জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে  নির্বাচন হলে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, না হলে দেশে কোন অবৈধ নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না, প্রয়োজনে প্রবাস থেকে সরকার পতনের আন্দোলন সংগ্রাম করা হবে, পরে বিএনপির ও অঙ্গ সংগঠনেকে শক্তিশালী করতে বৃহত্তম চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সঠিক ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তাগণ। 
 
পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামানায় মোনাজাত পরিচালনা করেন মওলানা দলের সভাপতি মাওলনা আছাব উদ্দিন।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা