ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাবিপ্রবিতে ৯৮ শতাংশ উপস্থিতি


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২০-৫-২০২৩ বিকাল ৫:১

দেশে তৃতীয়বারের মতো ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এর ‘বি’ ইউনিট অর্থ্যাৎ মানবিক বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়।   

পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।  

পরিদর্শন শেষে এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থী-অভিবাবকদের দুর্ভোগ কমাতে এবারেও অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা। অন্যান্য কেন্দ্রের মতো হাবিপ্রবিতেও বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো। আজকের ’বি' ইউনিট পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে ৯৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরাও বেশ উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো প্রকার অসঙ্গতি পরিলক্ষিত হয় নি’।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পরীক্ষার্থীদের জন্য যাতায়াতের ব্যবস্থা, ওয়াশরুম, বিশ্রামের জায়গা, মেডিকেল সুবিধা, পানি ও সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা, অসুস্থ, পঙ্গু, ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, পার্কিং সুবিধাসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আগামী পরীক্ষাগুলোতেও এই সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, আগামী ২৭ মে ‘সি’ ইউনিট ও ৩ জুন ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ