ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ১২:৯

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২০ মে) রাত আটটায় এ সংঘর্ষ শুরু হয়। মূলত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গণরুমের জুনিয়র শিক্ষার্থীদের রুমে উঠানোকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সমর্থক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এসময় প্রায় ১০-১৫ টি রুমের জানালা-দরজা ভাঙচুর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  হলের ১১৯ নাম্বার রুমে  গণরুমের জুনিয়র শিক্ষার্থী তোলে। পরবর্তীতে সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সমর্থকরা এতে বাঁধা প্রদান করে। এসময় বাকবিতন্ডা শুরু হয় এবং মুহূর্তেই কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনায় পরিণত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল থেকে উভয় পক্ষের সমর্থকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসতে শুরু করে। এতে সংঘর্ষ বড় আকার ধারণ করে। পরবর্তীতে হলের প্রভোস্ট ও প্রক্টরসহ অন্যান্যরা উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ক্যাম্পাসলাইভকে বলেন, "যাঁরা সাধারণ ছাত্রদের রুম ভাঙচুর করে তাঁরা আর যাইহোক ছাত্রলীগের কর্মী হতে পারে না। আমরা আশা করি প্রশাসন দ্রুত জড়িতদের শাস্তির আওতায় আনবে"

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, "আমরা চাই শান্ত ক্যাম্পাস শান্ত থাকবে।যাঁরা শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট করছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক" এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ জাহিদ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী