ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নেট দুনিয়ায় ভাইরাল আরিয়ান শান্তর 'মেঘনা পাড়ে' গান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২৩ বিকাল ৫:২১

সম্প্রতি প্রকাশ হওয়া মেঘনা পাড়ে যাবো নারে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ,টিকটক ও  ইউটুবে  ব্যাপক সাড়া ফেলেছে।  গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আরিয়ান আহাম্মেদ শান্ত। গানটি লিখেছেন মিলন খান। 

মেঘনা পাড়ে গানটির মধ্যে দিয়ে বাউলের  অভিমান ফুটে উঠেছে।  কিন্তু কেন বাউলের এত অভিমান?প্রশ্নের  উত্তরে গানের কবি মিলন খান বলেন- অভিমান মানেইতো গান।  বাউলের সুখ-দুঃখ,আনন্দ,বেদনা ও অভিমান সবই হলো গান।  জীবন থেকে নেওয়া, স্মৃতির পাতা থেকে নেওয়া, কষ্ট থেকে নেওয়া, না পাবার বেদনা থেকে নেওয়া শব্দমালা গেথে " মেঘনা পাড়ে যাবো নারে " গানের সৃষ্টি। মিলন খান আরো বলেন আরিয়ান শান্ত আমার যথেষ্ট পছন্দের একটি ছেলে, ছেলেটি বেশ ভালো গান করে, তবে বিকৃত রুচির গানে যেন জড়িয়ে না পড়ে সেইজন্য আরিয়ান শান্তর কন্ঠে তুলে দিতে চাই আমার কথা সুরে আরো বেশ কিছু গান। আমার বিশ্বাস এই প্রজন্মের তরুণদের মাঝে আরিয়ান শান্ত খুব সম্ভাবনাময় একটি ছেলে, যদি মেঘনা পাড়ে যাবো নারে গানটির মত বেশ কিছু গান আরিয়ানের কন্ঠে মুক্তি পায় তবে আমার বিশ্বাস খুবই অল্প সময় দর্শকের মনে জায়গা করে নিতে পারবে  এই প্রতিভাবান কন্ঠ শিল্পী।

ইতিমধ্যে গানটি লক্ষ লক্ষ ভিউ ও শেয়ার হয়েছে ।  প্রতিদিনই শত শত ফেইসবুক  পেইজ, টিকটক এবং অসংখ্য ইউটিউব চ্যানেলে শেয়ার হচ্ছে, মেঘনা পাড়ে যাবো নারে গানটি।  গানটির শিল্পী আরিয়ান শান্ত বলেন , মেঘনা পাড়ে গানটি খুব দ্রুত মানুষের মনে জায়গা করে নিয়েছে। গানটি গাইতে পেরে আমি খুব আনন্দিত।  এছাড়া দর্শকদের ভালোবাসা আমাকে অনেক অনুপ্রাণিত করে। লক্ষ লক্ষ মানুষ গানটির সাথে মুখ মিলিয়েছে ও ভিডিও করে তাদের ফেইসবুক ,টিকটক ও ইউটুব চ্যানেলে ছাড়ছে। আশা  করি দর্শকদের এইরকম ভালোবাসা ও সাপোর্ট থাকলে আমি আরো নতুন নতুন গান উপহার দিতে পারবো।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’