ভবঘুরেদের টিকাকরণে প্রাধান্য দিতে বলল ভারতের কেন্দ্র
সময় থাকতেই ভারতে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যত দ্রুত সম্ভব টিকাকরণ সেরে ফেলার পরামর্শ দিয়েছেন সকলেই। সেই পরামর্শ মেনেই এ বার আশ্রয়হীন এবং ভবঘুরেদের টিকাকরণে উদ্যোগী হল ভারতের কেন্দ্রীয় সরকার। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বলা হয়েছে, আশ্রয়হীন এবং ভবঘুরেদের টিকাকরণকে প্রাধান্য দিতে হবে। খবর আনন্দবাজার অনলাইনের।
এর আগে, গত ৬ মে একটি নির্দেশিকায় ভিক্ষুক, ভবঘুরে এবং বিভিন্ন পুনর্বাসনকেন্দ্রে আশ্রিত মানুষদের টিকাকরণে জোর দিতে বলেছিল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও একবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে তা স্মরণ করিয়ে দেওয়া হলো। ভারতের কেন্দ্র জানিয়েছে, টিকা নেওয়ার জন্য কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করার উপায় নেই অনেকেরই। প্রয়োজনীয় পরিচয়পত্রও নেই। তাই রাজ্য সরকারকেই উদ্যোগী হতে হবে।
এ নিয়ে কোনও রকম সমস্যা দেখা দিলে, কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগে জানানোর কথা বলা হয়েছে, যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আশ্রয়হীন, ভবঘুরে এবং ভিক্ষুকদের সার্বিক টিকাকরণের আওতায় আনা যায়। এ ক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
প্রীতি / জামান
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক