ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত : উপস্থিতি ৯৭.৪২ শতাংশ


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৭-৫-২০২৩ বিকাল ৫:৪১

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষার সি ইউনিট তথা ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই ভর্তি পরীক্ষা। এরমধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯৭.৪২ শতাংশ। 

আজ শনিবার (২৭ মে) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে ৭৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭৫৪ জন।

কেন্দ্রে শিক্ষার্থীদের সহায়তার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী কল্যান সমিতির বুথ। এছাড়াও স্থানীয় প্রশাসনের পাশাপাশি শৃঙ্খলার দায়িত্বে ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিএনসিসি এর স্বেচ্ছাসেবকবৃন্দ।

পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম, ট্রেজারার ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার মো: সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম পরীক্ষার কক্ষগুলো পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সহায়তা করায় সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সফলভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের পর এবার ২য় বারের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেহাবি, বশেমুরবি, চাঁবিপ্রবি ব্যাতীত বাকি ১৯ টা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। আগামী ৩রা জুন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হচ্ছে এবারের গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষা। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী