রাজনীতি ছাড়ার ঘোষণা বিজেপির বাবুল সুপ্রিয়ের
রাজনীতি ছেড়ে দিতে পারেন বাবুল সুপ্রিয় - এমন খবর বের হয়েছিল আগেই। সেই খবর সত্য প্রমাণ করে শনিবার ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে জানালেন, তিনি রাজনীতি ছাড়ছেন। বিজেপি তো ছাড়ছেনই, সেই সঙ্গে তিনি যে অন্য কোনও দলে যোগ দিতে চান না, সেটাও লিখে পরিষ্কার করেছেন বাবুল। খবর আনন্দবাজার অনলাইনের।
গায়ক বাবুল রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার সময়েও গানের আশ্রয় নিয়েছেন। দীর্ঘ পোস্টের সঙ্গে দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান, ‘এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম...।’
লেখার শেষেই শুধু নয় পোস্টের গোড়াতেও বাবুল লিখেছেন, ‘চললাম..., অলবিদা...।’ এ সিদ্ধান্ত তিনি কী ভাবে নিয়েছেন, তা জানিয়ে বাবুল লিখেছেন, ‘অন্য কোনও দলেও যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোথাও নয়।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাকে কেউ ডাকেওনি।
সম্প্রতি তিনি কিছু মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। মন্ত্রিত্ব হারানোর পর দলীয় নেতৃত্বের সঙ্গে তার দূরত্বও তৈরি হয়েছিল। তা নিয়ে বাবুল লিখেছেন, ‘বেশ কিছু সময়ে তো থাকলাম। কিছু মন রাখলাম, কিছু ভাঙলাম। কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ, হতাশ করলাম। মূল্যায়ন আপনারাই নয় করবেন।’
রাজনীতির বাইরে থাকলেও আগামী দিনে তিনি যে সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে চান, সে কথাও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, ‘সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। নিজেকে একটু গুছিয়ে নিই আগে তারপর।’
একই সঙ্গে বাবুল জানান, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিছুদিন থেকেই রাজনীতি ছাড়ার কথা বলছিলেন তিনি। লিখেছেন, ‘বিগত কয়েকদিনে বার বার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সঙ্কল্প নিয়ে গেছি এবং আমি ওঁদের কাছে চিরকৃতজ্ঞ যে, প্রতিবারই ওঁরা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন।’
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক