নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফারহান : ফাহিম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস)নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৩ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবীর ফারহান ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের এস আহমেদ ফাহিম।
মঙ্গলবার (৩০ শে মে ) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১২টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভগের সহকারী অধ্যাপক শফিউল ইসলাম , ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রভাষক মোঃ আবদুস সামাদ আজাদ।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাবিহা তাসমীম , যুগ্ম-সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি নুমান রাশেদ, দপ্তর সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মোঃ ইমাম হোসেন, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বাংলাভিশন ডিজিটালের প্রতিনিধি ফজলে এলাহী ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ ফাহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলাকাগজে প্রতিনিধি রিয়াদুল ইসলাম।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি নাহিদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মোঃ হোসাইন, ই- নিউজ ৭১ এর প্রতিনিধি জামিলা ইসলাম একা।
উল্লেখ্য, দুপুর১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য