ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ভিডিওগুলো আমি ছাড়িনি, কে ছেড়েছে খোঁজা হচ্ছে: রাজ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ২:১০

‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে দেখাচ্ছে, ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, ভিডিওগুলো আমিও ছাড়িনি, কে ছেড়েছে সেটাও জানি না।’ সোমবার মধ্যরাতে ফেসবুকে পোস্ট করা যে ভিডিওগুলো নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সেই ভিডিও রাজ নিজে পোস্ট করেননি বলে এভাবেই সাফ জানিয়ে দিলেন। 

সেই সঙ্গে  জানালেন, এ ঘটনায় তিনি নিজেও বিব্রত এবং আসল ঘটনা খুঁজে বের করার চেষ্টা করছেন। 

রাজ বলেন, ‘আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। সকাল থেকে আমাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। অথচ ভিডিওগুলো বছর পাঁচেক আগের। ঢাকার রাস্তায়। আমরা মজা করছিলাম, মজাচ্ছলে ভিডিওগুলো করা। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে, ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কীভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন।’ 

চিত্রনায়ক শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার মধ্যরাতে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ হয়। তাতে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে 'আপত্তিকর' কথা বলতে শোনা যায়। পরে ভিডিওগুলো নিয়ে মুখ খোলেন সুনেরাহ। তিনি দাবি করেন, ভিডিওগুলো রাজের স্ত্রী পরীমণি প্রকাশ করেছেন।  অন্যদিকে পরীমণি পাল্টা অভিযোগ এনেছেন সুনেরাহর বিরুদ্ধে। পরি বলেন, আলোচনায় আসতেই সুনেরাহ রাজের ফেসবুক থেকে ভিডিওগুলো পোস্ট করেছেন। 

দুজনের পাল্টাপাল্টি মন্তব্য এলেও রাজ এ বিষয়ে বললেন, ‘আমি কাউকেই সন্দেহ করতে চাই না। বিষয়টি সঠিকভাবে সামনে আসুক আমি এটাই চাইছি।’

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’