স্মার্ট নগরী গড়তে প্রয়োজন পরিকল্পিত শিল্পায়নঃ দয়াল বড়ুয়া
জলবায়ু সহিষ্ণু স্মার্ট ঢাকার স্বপ্ন দেখেন তরুণ প্রজন্ম। যেখানে হবে প্রচুর বৃক্ষরোপণ। বাস্তবায়িত হবে যানজট মুক্ত সড়ক ও জলজট মুক্ত ড্রেনেজ সিস্টেম। গড়ে উঠবে পরিচ্ছন্ন শহর। থাকবে বিশুদ্ধ নাতিশীতোষ্ণ বাতাস। স্বস্তিতে নিতে পারবে নিঃশ্বাস। উত্তপ্ত নগরী আবার ফিরে পাবে আপনপ্রাণ। সংসদীয় এলাকা ঢাকা ১৮ কে এভাবেই সাঁজাতে চান অধীপ গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট কলামিস্ট, পরিবেশ সচেতন সমাজসেবক ও রাজনীতিক দয়াল কুমার বড়ুয়া।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ সংসদীয় আসন থেকে জাতীয় পার্টির টিকেটে এমপি প্রার্থী হওয়ার প্রত্যাশা তার। তাই এলাকাবাসীর দোয়া চান তিনি।
তিনি আশাবাদী, সব মতের মানুষকে নিয়েই সুশৃঙ্খল ও স্থিতিশীলতা বজায় রেখে ভিশন-৪১ বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। দেশ ও সমাজের নিবেদিত প্রাণ এই নেতা জন্মসূত্রে চট্টগ্রামের হলেও দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন জেলায় সরকারের নানা উন্নয়ন মূঙ্গলক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা পালন করে যাচ্ছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিদ্যুতায়ন প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করে দয়াল বড়ুয়া দেশের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছেন।
তাছাড়া বিগত ১৫ বছর দেশের জনগণ কিভাবে সরকার গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সুফল পাচ্ছেন এবং বঙ্গবন্ধুর সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশর যে স্বপ্ন দেখেছিলেন, তা তিনি সুচিন্তিত লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছেন।
বর্ষায় দক্ষিণখান ও উত্তরার বেশিরভাগ এলাকা এখনও থাকে জলাবদ্ধ। তাই স্বাস্থ্যসেবা, সুপেয় পানি সরবরাহ, ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার এবং যানজট নিরসনে সঠিক পরিকল্পনার মাধ্যমে ঢাকা ১৮ কে স্মার্ট নগীর দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চান রাজনীতিতে নতুন পা রাখা এই ব্যবসায়ী। আর এক্ষেত্রে দরকার পরিকল্পিত শিল্পায়ন। যাতে নষ্ট না হয় আধুনিক নগরীর বৈশিষ্ট্য।
এমএসএম / এমএসএম
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে
মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার