ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলা, রানওয়ে ক্ষতিগ্রস্ত, সব ফ্লাইট বাতিল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ১২:২৪

আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে কমপক্ষে তিনটি রকেট হামলা চালিয়েছে তালিবান। শনিবার রাতে এ হামলায় দু’টি রকেট গিয়ে রানওয়েতে আঘাত হানে। এতে বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার জেরে কান্দাহার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কান্দাহার বিমানবন্দরের প্রধান মাসুদ পশতুন বলেন, ‘গত রাতে তিনটি রকেট হামলা হয় বিমানবন্দরে। এরমধ্যে দুটি রানওয়েতে আঘাত হেনেছে।’ তিনি বলেন, ‘এ কারণে সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।’

মাসুদ পশতুন জানান, রানওয়ে সংস্কারের কাজ চলছে। রোববার রাতের দিকে বিমান পরিষেবা আবার শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। কাবুলে বেসামরিক বিমান পরিষেবার এক কর্মকর্তাও রকেট হামলার খবরটি নিশ্চিত করেছেন।

গত কয়েক দিন ধরে আফগানিস্তানের নতুন নতুন এলাকা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালিবান। ইতোমধ্যেই তারা দেশটির অনেক জেলাশহর নিজেদের দখলে নিয়েছে। অনেক স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল করতে গত কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান। প্রাদেশিক রাজধানী শহরটির আশপাশ অবরোধ করে রেখেছে তালেবানরা। এবার বিমানবন্দরে রকেট হামলা চালালো তারা। তালিবানদের ঠেকাতে এ বিমানবন্দর দিয়েই আফগান সেনার রসদ ও অস্ত্র আসছিল।

 

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮