ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নরসিংদী জাপার কর্মী সম্মেলন স্থগিত


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১-৬-২০২৩ রাত ১০:৫৭

অর্নিবার্য কারণবশত আগামীকাল ২ জুন অনুষ্ঠ্যয় নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি আয়োজিত কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক তারিখ ও সময় নির্ধারণ করে কর্মী সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেয়া হবে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে নেয়া সিদ্ধান্তটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মো. মামুনূর রশীদ। 

এদিকে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ও ঢাকা-ময়মনসিংহ এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটিতে আরো তিনজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে। লালমনিরহাট জেলা জাপার সদস্য সচিব শামীম ইশতিয়াক চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে। 

অন্যদিকে ঢাকার এম মুহিবুর রহমানকে সম্মেলন প্রস্তুতি কমিটি ও ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল জেলা জাপার আহবায়ক ইঞ্জিনিয়ার লিয়াকত আলীকে ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ