বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা আদালতে নির্দোষ প্রমাণিত
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম নির্দোষ ঘোষণা করেছে। তার বিরুদ্ধে ব্রিটেনের আদালতে আনা জালিয়াতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাকে ওই অভিযোগ থেকে খালাস দিয়েছেন। ৩১ বছর বয়সী আফসানা বেগম পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম আসনের এমপি।
গত নির্বাচনে তিনি লেবার পার্টির টিকিটে এই আসন থেকে এমপি নির্বাচিত হন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, তিনি অসত্য তথ্য দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাছ থেকে আবাসন ভাতা নিয়েছিলেন।
গত শুক্রবার লন্ডনের স্নেয়ার্সব্রুক কাউন্টি আদালতকে আফসানা বেগম জানান, তার আর্থিক বিষয় দেখাশোনা করতেন তার স্বামী, যিনি সবকিছু ‘নিয়ন্ত্রণ’ করতে চান। তার নামে আবাসনের আবেদন করার বিষয়টি জানার পর তিনি ‘অবাক’ হয়েছিলেন।
আফসানা বেগম আরও অভিযোগ করেন যে, তার বিরুদ্ধে এই অভিযোগ আনার পেছনে ‘হীন অভিপ্রায়’ রয়েছে। এরপর আদালত তাকে নির্দোষ বলে রায় দেন, তখন আফসানা বেগম কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন। পরে এক বিবৃতিতে তিনি বলেন, এই মামলার কারণে তার সুনামের বিরাট ক্ষতি হয়েছে। তাকে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।
আফসানা বেগম বলেন, তিনি পারিবারিক নির্যাতনের শিকার। তার বিরুদ্ধে এমন অভিযোগের কারণে গত ১৮ মাসে তাকে অনলাইনে অনেক নারীবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী মন্তব্য করেছে। তাকে বিভিন্ন রকম হুমকি দেয়া হয়েছে।
আফসানা বেগম ২০১৯ সালের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে পপলার অ্যান্ড লাইম আসনে জয়ী হন। ২০১১ সালের ২২ জুলাই তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং রেজিস্টারে তালিকাভুক্ত হন আবাসন সুবিধার জন্য।
জামান / জামান
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক