ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ববির শেরে বাংলা হল থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৪-৬-২০২৩ দুপুর ১০:৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের কয়েকটি কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। 

আজ শনিবার বিকেলে হলটির ২০০৬, ৫০০৯,৩০০৫ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন হলের প্রভোস্ট আবু জাফর মিয়া। এসব কক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী নাভিদ,মঞ্জু, রাকিব, মুশফিক রহমান থাকত বলে জানা গেছে। 

জানা যায়, রক্তিমের অনুসারী ইরাজ শরীফকে হলের রুম থেকে নামিয়ে দেওয়া এবং পূর্ববর্তী ঘটনার জের ধরে রাজু মোল্লা কে ভয়ভীতি দেখানোকে কেন্দ্র করে নাভিদ গ্রুপের সাথে বিবাদের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ছাত্রলীগের একাংশের তথ্যানুসারে হল কতৃপক্ষ এসব কক্ষে অভিযান চালায়। এ সময় হলের ২০০৬,৩০০৫ ও ৫০০৯ নং কক্ষে অভিযান চালিয়ে ২৪ টি জিআই পাইপ,  টি বাঁশ, প্লাস্টিক পাইপ, অটো ছুরি, বটি,  রটসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়৷ পরে ২০০৬ ও ৩০০৫ নং কক্ষ সিলগালা করা হয়৷ 

হল সূত্র জানায়,২০০৬ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ এবং একই বর্ষের ইংরেজি বিভাগের তানজিম মঞ্জুসহ আরও কয়েকজন থাকে। আজ শনিবার অভিযানকালে এই কক্ষটি থেকে ১৯ জিআই পাইপ, রড, দা এবং ৩০০৫ নং কক্ষে ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রলীগ কর্মী মুশফিক রহমান কয়েকজন থাকে৷ ৫ টি জিআই পাইপ সহ গাঁজা ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্য পাওয়া যায় এ কক্ষে৷

আবাসিক শিক্ষার্থী রুম্মান ইসলাম বলেন, আজ শনিবার দুপুরে ছাত্রলীগের কতিপয় কর্মী ২০০৬নং কক্ষে তালা লাগিয়ে দেয় এবং প্রভোস্টকে খবর দেয়। তখন কক্ষে অবস্থানরত অন্য শিক্ষার্থীরা জানালা দিয়ে দা নিচে ফেলে দেয়। পরে প্রভোস্ট এসে তালা খুলে ৩৫,টি জিআই পাইপসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করেন। পরে আরও কয়েকটি কক্ষে অভিযান চালায় হল কর্তৃপক্ষ৷

এ বিষয়ে প্রভোস্ট সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া বলেন, প্রভোস্ট হিসেবে আমি সব সময় চাই আমার হলে যারা আবাসিক ছাত্র আছে তারা নিরাপদ থাকু, সুস্থ-স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করুক এই জায়গা থেকেই আজকে আমরা হলে অভিযান পরিচালনা করি এবং কিছু অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করি। মাদকদ্রব্য পাওয়ার বিষয়ে তিনি বলেন, মাদকের বিষয়ে আমার কোন ধারণা নেই।তবে মাদক জাতীয় 

এছাড়াও তিনি বলেন, কোনো শিক্ষার্থী দ্বারা যদি হলে সামগ্রিক পরিবেশ ও কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়। তাহলে তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে৷

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের কোন কমিটি গঠন হয়নি৷ কমিটি গঠন না হলে ছাত্রলীগের নামে বিশ্ববিদ্যালয়টিতে একাধিক গ্রুপ রয়েছে৷ ইরাজ রব্বানী রক্তিম- বাকি গ্রুপের ছাত্রলীগ কর্মী৷ যারা বরিশাল ৫ আসনের এমপি কর্ণেল জাহিদ ফারুক শামীমের অনুসারী৷ অপরদিকে নাভিদ-মঞ্জু বরিশাল সিটি মেয়র সাদেক আবদুল্লাহর অনুসারী৷

এমএসএম / এমএসএম

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা