পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩'র উদ্বোধন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩'র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৪ জুন) বেলা ১১ টায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামীকাল (৫ জুন) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২য় দিনের মতো চলমান থাকবে।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটি ২০২৩ এর সভাপতি সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি ও সঞ্চালনা করেন সদস্য-সচিব মুহাম্মাদ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। এসময় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, "খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়তা করে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সাহায্য করে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসু, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা