২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সোমবার (৫ জুন) রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে পরীমণি বলেন, ‘একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক।’
অভিনেত্রী বলেন, ‘কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম।’
এছাড়া দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘আমি আর বসতে চাই না। যদি বসা হতোই তাহলে অনেক আগেই হতো।’
তিনি বলেন, ‘সত্যি চাই না আমি রাজের স্ত্রী পরিচয়ে থাকতে। এর চেয়ে আমার জন্য রাজ্যের মা অনেক কমফোর্টেবল, অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।’
উল্লেখ্য, ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান। তাদের সন্তানের নাম রাজ্য।
এমএসএম / এমএসএম
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত