বিয়ে পাগল ‘ভার্জিন’ কার্তিক, কী করবেন কিয়ারা?
নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করলেন কার্তিক আরিয়ান। বাস্তবে নয় সিনেমায়। ‘সত্য প্রেম কি কথা’ ছবিতেই কিয়ারা আদভানির প্রেমে পড়েছেন তারকা। হয়ে উঠেছেন বিয়ে পাগল। সমীর বিদ্যাংশ পরিচালিত ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশিত হলো ট্রেলার।
ছবিতে সত্যপ্রেমের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। কিয়ারা হয়েছেন কথা কিষান কাপাডিয়া। গুজরাটি পরিবারের ছেলে সত্যপ্রেম বিয়ে করার স্বপ্ন দেখে। কিন্তু পাত্রী কিছুতেই পায় না। এমন পরিস্থিতিতেই তার জীবনে আসে কথা। প্রথম দেখাতেই কথার প্রেমে পড়ে যায় সত্যপ্রেম। কিন্তু এই প্রেমের জন্য তাকে কী মূল্য দিতে হবে? এই প্রশ্নেরই উত্তর মিলবে সিনেমায়।
এর আগে ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছিল কিয়ারা আদভানি ও কার্তিক আরিয়ানের জুটি। সেই পুরোনো ম্যাজিককে ফিরছে রোম্যান্টিক এই মিউজিক্যালে। ছবিতে কার্তিকের মা ও বাবার চরিত্রে অভিনয় করেছেন গজরাজ রাও ও সুপ্রিয়া পাঠক। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব, শিখা তালসানিয়া।
গত বছরের সেপ্টেম্বর মাসে ছবির শ্যুটিং শুরু হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয় কাজ। গুজরাটের পাশাপাশি কাশ্মীরেও হয়েছে ‘সত্য প্রেম কি কথা’র শুটিং। প্রথমে মে মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখন মুক্তির তারিখ ২৯ জুন।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন