ঢাকা-১৭ আসনের জাপার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেন কাজী মামুন
জাতীয় সংসদের ১৯০ ঢাকা ১৭ আসনের আসন্ন উপনির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র কিনলেন কাজী মো. মামুনূর রশিদ।
মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে তার পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন দলের শীর্ষ নেতা, সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু।
পরে সাংবাদিকদের তিনি বলেন, পল্লীবন্ধুর স্নেহ মমতা পাওয়া সাবেক ছাত্রনেতাদের হাত ধরেই ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে ওঠবে। মনিরুজ্জামান টিটু বলেন, পল্লীবন্ধু পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এক শ্রেণীর ডিজিটাল দুষ্কৃতিকারী রওশন এরশাদ ও জিএম কাদেরকে নিয়ে নানা ধরনের অপমানজনক মন্তব্য করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। পল্লীবন্ধুকে যারা ভালবাসেন, তারা এটা করতে পারেন না।
এক প্রশ্নের জবাবে টিটু বলেন, ম্যাডাম তাঁর পছন্দের প্রার্থীর নাম ঘোষণা দিয়েছেন। যা শিগগিরই দলীয় একক প্রার্থী হিসেবে চুড়ান্ত রূপ দেবেন মাননীয় চেয়ারম্যান। আমরা বিশ্বাসী করি যে কোনো নির্বাচনে প্রার্থী মনোনয়নে কখনই দলে বিভেদ দেখা দেয়নি, যা এবারও হবে না,ইনশাল্লাহ।
এসময় তার সঙ্গে ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী সুফি সাগর সামস, আব্দুল্লাহ আল মাসুম, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আবু সাঈদ লিয়ন ও প্রেসনোট(জাপা) ও লাঙল মাল্টিমিডিয়ার কাজী শামসুল ইসলাম।
উল্লেখ ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি গেলো ৫ জুন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান এবং পল্লীবন্ধু কর্তৃক নিযুক্ত পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. মামুনূর রশিদের নাম ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে
মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ
Link Copied