ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ১১:১২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি এবং তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৮ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনারে কক্ষে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল ৭ জুন সকালে কর্মশালাটির উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। প্রধান অতিথির বক্তব্যে রবি উপাচার্য বলেন,

দেশপ্রেমিক ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীরা যেন দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এবং নিজেদের পরিবর্তমান বিশ্বের সঙ্গে অভিযোজন যোগ্য করে গড়ে তুলতে পারে আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

আর তাই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান সংস্কৃতিবান্ধব একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই।প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব বিজন কুমার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমির উপ-পরিচালক মোঃ মহিউদ্দিন। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী