ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ৮-৬-২০২৩ বিকাল ৫:৪৬

৮ জুন ( বৃহস্পতিবার) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি ডিপার্টমেন্টে বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড স্বদেশ চন্দ্র সামন্ত। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান, অধ্যাপক ড. লোকমান আলি, অধ্যাপক আরিফুল আলম, সহযোগী অধ্যাপক নিউটন শাহা সহ মাৎস্যবিজ্ঞান অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

কেক কাটা শেষে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, "বর্তমান সরকারের আমলে সবচেয়ে বড় একটি অর্জন হল সমুদ্র বিজয়। তাই সমুদ্রের খনিজ সম্পদ আহরণ এবং সমুদ্র নিয়ে পড়াশুনা ও গবেষণা করে ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে হবে। "

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, "পরিবেশ রক্ষায় সমুদ্রের অবদান অপরিসীম কিন্ত দিন দিন আমরা সমুদ্র দূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতি করি যার কারণে জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখছে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী