ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পবিপ্রবি'তে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ৮-৬-২০২৩ বিকাল ৬:১২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন ২০০৯ এবং সহযোগী অধ্যাপকদের ব্যবহার  বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার( ৮ জুন) সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়৷ এসময় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড.  মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজিএস এর ডিন অধ্যাপক  ড. মোঃ ফজলুল হক।  এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুসহ বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। 

এসময় বক্তারা তথ্য আইনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তর আলোচনা করেন। এছাড়াও কিভাবে তথ্য সংরক্ষণ ও সরবরাহ করা হবে তা নিয়েও আলোচনা হয়। প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন," তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমি ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে। ফ্যাসিলিটি বৃদ্ধি পেলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। "

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী