ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ধূমপায়ীদের করোনায় মৃত্যুর ঝুঁকি বেশি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ২:৩১

ধূমপায়ীদের করোনায় মৃত্যুর ঝুঁকি বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার (২৯ মে) সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এক বিবৃতিতে এ ঝুঁকির কথা জানিয়েছেন।

বিবৃতিতে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, করোনায় মৃত্যুর ঝুঁকি ধূমপায়ীদের বেশি। ধূমপান শারীরিক নানা জটিল রোগের উৎস। হার্ট, ক্যান্সার এবং ফুসফুসজনিত রোগের অনুঘটক। তাই সুস্থ ও স্বাভাবিক থাকতে এখনই ধূমপান ছাড়ুন। প্রত্যেকটি দেশকে এই উদ্যোগে শামিল হওয়ার আবেদন করছি। প্রতিটি দেশ যেন তামাকমুক্ত পরিবেশ গড়ে মানুষের মধ্যে সুষম খাদ্যাভাসের আবহ গড়ে তোলে।

ধূমপানের সঙ্গে করোনা ভাইরাসের সম্পর্ক নিয়ে সতর্কতা এটিই প্রথম নয়, আগেই এ নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক বিশাখা। এক গবেষণার পর তিনি জানিয়েছেন, ধূমপান আগে থেকেই ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। ফলে রোগীর অবস্থা জটিল করে তুলতে করোনা ভাইরাসকে তখন খুব একটা কষ্ট করতে হয় না।

ডাক্তার বিশাখা জানান, যারা ধূমপান করে আসছিলেন এতোদিন, তাদের দ্রুত ভ্যাকসিন নেয়ার দরকার আছে ঠিকই। তবে ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার পর কিছুতেই আর ধূমপান করা যাবে না। সেই সঙ্গে বাদ দিতে হবে যাবতীয় অ্যালকোহলযুক্ত পানীয়। কেননা, ভ্যাকসিন নেয়ার পর শরীরে যে অ্যান্টিবডি রেসপন্স তৈরি হয়, ধূমপান সেটাকে দুর্বল করে দেয়। ওই অবস্থায় আবার আক্রান্ত হলে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা থাকে। 

জামান / জামান

নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০