ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মুক্তিযুদ্ধে সিরাজুল আলম খানের ভূমিকা অনস্বীকার্যঃ রওশন এরশাদ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৯-৬-২০২৩ রাত ৮:৪৮
স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, "স্বাধীনতা নিউক্লিয়াস" প্রতিষ্ঠাতা ও দাদাভাই খ্যাত ত্বাত্তিক রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। 
 
শুক্রবার দুপুরে এক শোক বার্তায় প্রয়াত এই ত্বাত্তিক নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিরোধী দলীয় নেতা। এসময় তিনি  দাদাভাইর শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 
 
শোক বার্তায় রওশন এরশাদ বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে  সিরাজুল আলম খানের রাজনৈতিক দক্ষতা ও কৌশলগত ভূমিকা অনস্বীকার্য। ক্ষমতার বাইরে থেকেও তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। 
 
বিরোধী দলীয় নেতা আরো বলেন, সিরাজুল আলম খানের মৃত্যুতে দেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে শূণ্যতা। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ অবদি দেশের যে কোনো রাজনৈতিক ক্রান্তিকালে তিনি রেখেছে অদৃশ্য অবদান। ক্ষমতার লোভহীন নিরহংকারী এই মানুষটি জীবনের পুরোটা সময় থেকেছেন লোকচক্ষুর আড়ালে কাটিয়েছেন সাদাসিধে জীবন। 
 
অনুরূপ আরেকটি শোকবার্তায় বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, মহান স্বাধীনতার অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধে অনন্য অবদানকারী ত্বাত্তিক রাজনীতিক সিরাজুল আলম খান দাদাভাই'র মৃত্যুতে শোক ও দূঃখ প্রকাশ করেছেন। 
 
অন্যদিকে অপর এক শোকবার্তায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ত্বাত্তিক রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খান দাদাভাই'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ।

শাফিন / শাফিন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ