টিজারে রহস্যময়ী বুবলী, নিরবের সঙ্গে তাসকিনের টক্কর
ক্যাসিনোর টাকার দুনিয়ার রহস্যে ভরপুর জুয়ার খেলা উপজিব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘ক্যাসিনো’। সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে প্রায় দুই বছর আগে শাকিব খানের বাইরের গিয়ে প্রথম বুবলি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নীরবের সঙ্গে। সেই ছবিটিই এবার মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেল ছবিটির টিজার। যদিও ঈদে আসবে কিনা তা টিজারে পুরোপুরি জানানো হয়নি।
প্রকাশিত ওই টিজারে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী এক বুবলীকে দেখা গিয়েছে। এক মিনিটের টিজারের শেষ অংশে তার চোখ টিপ দেওয়া দর্শকদের ধাঁধায় ফেলে দিয়েছেন এই নায়িকা।
অন্যদিকে পুলিশ কর্মকর্তা নীরবের সঙ্গে টেক্কা দিদে দেখা গেল তাসকিন রহমানকে। অ্যাকশন প্রধান্য পাওয়া টিজারটিতেও ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতকে তুলে আনা হয়েছে। ছবির গল্প-চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
এমএসএম / এমএসএম
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত