শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার শুটিংয়ের সময় পায়ে চোট পান এই নায়িকা। তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে স্বস্তির খবর হলো, আঘাত গুরুতর হলেও বড় কোনো বিপদ ঘটেনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে 'ঈথা' নামক একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি মূলত প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনী বা বায়োপিক।
চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তবে ধকল কাটাতে ও পায়ের ব্যথা কমাতে তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
সিনেমার একটি বিশেষ দৃশ্যে মারাঠি ঐতিহ্যবাহী 'লাভনি' নাচের শুট করছিলেন শ্রদ্ধা। ঠিক তখনই ঘটে এই বিপত্তি। লাভনি নাচের জন্য শ্রদ্ধার পরনে ছিল অত্যন্ত জাঁকালো সাজপোশাক। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে তার শরীরে ছিল প্রায় ১৫ কেজি বাড়তি ওজন।
কোমরে বাঁধা ছিল ভারী একটি কোমরবন্ধনী। নাচের তাল ছিল বেশ দ্রুতলয়ের। দ্রুতগতিতে নাচার সময় হঠাৎ সেই ভারী কোমরবন্ধনীটি খুলে সজোরে তার পায়ের ওপর পড়ে যায়। এতেই পায়ে প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী।
এমএসএম / এমএসএম
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে