ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে বায়োকন্ট্রোল গবেষণাগারের যাত্রা শুরু


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৪:১২

নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য মাঠ পর্যায়ে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে জৈব বালাইনাশক ভিত্তিক বায়োকন্ট্রোল গবেষণাগার স্থাপন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উদ্বোধনের মধ্য দিয়ে গবেষণা কার্যক্রম শুরু করেছে নতুন এ ল্যাবটি। বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ মহসীন হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ  চন্দ্র সামন্ত  এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

এসময় বায়োকন্ট্রোল সংক্রান্ত কারিগরি প্রবন্ধ উপস্থাপনা করেন সিমিট বাংলাদেশের কনসালট্যান্ট ড.সৈয়দ নুরুল আলম। গবেষণাগারটির সার্বিক তত্ত্বাবধানে থাকা পবিপ্রবি'র অধ্যাপক ড. মো. মহসীন হোসেন খান জানান, "ল্যাবটি স্থাপনে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ  চন্দ্র সামন্ত এবং কীটতত্ত্ব বিভাগের শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও সার্বিক সহযোগীতা ছিল" 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী