ক্লাসরুম সংকটে পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদ
একটি অনুষদের জন্য বরাদ্দ মাত্র তিনটি ক্লাসরুম । আর তাতেই একসাথে ক্লাস করতে হয় চারটি সেশন ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের । এমন ক্লাসরুম সংকটের দরুন শ্রেণি কার্যক্রম ব্যহত হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের।
মাত্র তিনটি ক্লাসরুম ও একটি ই-লাইব্রেরি রুম থাকায় চারটি সেমিস্টার ও স্নাতকোত্তর এর শিক্ষার্থীরা একসাথে ক্লাস করতে পারেন না। অধিকাংশ সময় একটি ক্লাস শেষের অপেক্ষায় ক্লাস রুমের বাহিরে দাঁড়িয়ে থাকে অন্য সেমিস্টারের শিক্ষার্থীরা। এছাড়া যখন একটি সেমিস্টারের পরীক্ষা চলমান থাকে তখন ক্লাসরুম ফাঁকা না থাকলে ক্লাস বাতিল ও হয়ে যায়। আর এ জন্য শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা ফারজানা সংবাদ প্রতিনিধিকে জানান, "ক্লাসরুম সংকটের কারণে আমরা সময় মতো ক্লাস করতে পারি না। আমাদের পরীক্ষা পিছিয়ে যায়।"
সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এই বিষয়টি খেয়াল করলেও তারা বিষয়টি প্রসাশনের মাধ্যমে সমাধান করেন নি। এছাড়াও শ্রেণিকক্ষে আসন সংকট, মাল্টিমিডিয়ার সমস্যা সব সময়ই থাকে। শিক্ষার্থীদের দাবি যেন ক্লাসরুম সংকট সমস্যা সহ অন্যান্য সমস্যা অনতিবিলম্বে সমাধান করে অতিদ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞাণ অনুষদের ডিন অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন ক্লাস রুমের সংকটের অভিযোগ স্বীকার করে বলেন, "ক্লাস রুমের যে সমস্যা গুলো আছে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের কাজ চলমান আছে। সেগুলোর কাজ শেষ হলে আশা করা যায় আর এ সমস্যাটি থাকবে না"।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা